• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

দেশ ও দলের কল্যাণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান : টঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

grambarta / ১৫০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সংগঠনের আদর্শে দৃঢ় থেকে গাজীপুরের টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টঙ্গী মধুমিতা মেগাসিটি দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অন্যতম সদস্য সাঈদ বিন রিগান, এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা লিপু মোল্লা, রাজন মাহমুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মামুনুর রহমান চীন, দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজী শাহিন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি কামাল খান, যুবদল নেতা রাজন মাহমুদ, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, রেজাউল করিম রানা, রিয়াদ, মামুন ঢালী, আলমগীর হোসেন, শামীম হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক ও বাহক। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন,যুবসমাজই জাতির ভবিষ্যৎ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল সবসময় প্রস্তুত থাকবে। শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও দলের উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর