• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে গাজীপুরবাসীকে শুভেচ্ছা জানালেন আরিফ হোসেন হাওলাদার

grambarta / ১৮২ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার গাজীপুর সহ দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু মোড় পরিবর্তনকারী ঘটনা নয়, বরং এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির সূচনা ঘটায়। বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল এবং জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। আরিফ হোসেন হাওলাদার আরও বলেন, স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন কিছু গোষ্ঠী স্বার্থসিদ্ধির জন্য দেশের গণতন্ত্রকে হরণ করেছিল। এ সময় চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী নীতির মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। তবে ৭ নভেম্বর সিপাহী-জনতার অকুতোভয় অভিযান ও জনতার ঢল রাজপথে দেশপ্রেমের এক চিরন্তন দৃষ্টান্ত স্থাপন করেছিল। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়া উর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র অর্গলমুক্ত হয়, বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। তবে ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে হত্যার মধ্য দিয়ে আধিপত্যবাদী এজেন্টরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হুমকির মুখে ফেলে। আরিফ হাওলাদার আরও উল্লেখ করেন, ৭ আগস্ট ছাত্র-জনতার আত্মদান ও তৎপরতা ফ্যাসিস্টদের দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এবং গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়। তিনি সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর