• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যের প্রতীক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে সালাউদ্দিন সরকারের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

grambarta / ১৫৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যনির্বাহী সভাপতি ও গাজীপুর-৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী সালাউদ্দিন সরকার। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে সালাউদ্দিন সরকারের টঙ্গীস্থ বাসভবনে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে টঙ্গী কলেজগেট চেয়ারম্যান বাড়ি থেকে বিশাল র‍্যালিটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে সমাপ্ত হয়। আলোচনা সভায় সালাউদ্দিন সরকার বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এই দিন জাতি দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষায় এক অনন্য নজির স্থাপন করেছিল। আজও আমাদের সেই চেতনায় উজ্জীবিত হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের পক্ষে লড়াই করে এসেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের গুরুত্ব। র‍্যালিতে অংশ নেন টঙ্গী থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি, শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। পুরো টঙ্গী এলাকায় র‍্যালি চলাকালীন সময় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে সালাউদ্দিন সরকার নিজেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উপস্থাপন করেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে গাজীপুর-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার মূল শক্তি। শেষে তিনি এলাকার জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর