• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জলবায়ু ট্রাস্ট ও মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতির অভিযোগে দুদকের ৩টি এনফোর্সমেন্ট অভিযান

grambarta / ১৩৯ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট হতে (০৯ নভেম্বর ২০২৫ খ্রি.) মোট ৩টি অভিযোগের বিষয়ে পৃথক এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চট্টগ্রাম-এর আওতাধীন বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয় চট্টগ্রাম-১ হতে অভিযান পরিচালিত হয়।অভিযানকালে প্রকিউরমেন্ট আইন অমান্য করে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানের অভিযোগ যাচাই করতে সংরক্ষিত রেকর্ডপত্র পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণ করা হয়। টিম দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের টার্নওভার, ক্রেডিট লাইন, কাজের অভিজ্ঞতা, সাপ্লাই ওয়ার্কস, কোয়ালিটি কন্ট্রোল সনদ, এবং ই-জিপিতে কালো তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য যাচাই করে। অভিযান শেষে সংগৃহীত তথ্য ও নথির ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট কর্তৃক প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক, প্রধান কার্যালয় হতে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মহাখালীস্থ বাংলাদেশ ক্লাইমেট চেইঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটি) কার্যালয় থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় দেখা যায়, তহবিলের অধীনে ৮৯টি প্রকল্পে মোট ২,১১০ কোটি টাকার মধ্যে প্রায় ৫৪ শতাংশ প্রকল্পে অনিয়মের প্রমাণ মিলেছে। রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নে নানা অনিয়মের তথ্যও উঠে আসে। এনফোর্সমেন্ট টিম পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করবে। যশোর জেলার মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুদক, সমন্বিত জেলা কার্যালয় যশোর হতে অভিযান পরিচালনা করা হয়। ছদ্মবেশে তথ্য সংগ্রহকালে দেখা যায়, অ্যাম্বুলেন্সের ড্রাইভার অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং সঠিক হিসাব দিতে ব্যর্থ হন। হাসপাতালে সরবরাহকৃত খাবারের মান ও পরিমাণেও অনিয়ম ধরা পড়ে। রোগীদের জন্য স্যালাইন ও পর্যাপ্ত ওষুধ সরবরাহেও গাফিলতির প্রমাণ মেলে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, আবাসিক মেডিকেল অফিসার এবং সেবাগ্রহীতাদের বক্তব্য গ্রহণ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র যাচাই শেষে টিম কমিশনের কাছে সুপারিশসহ বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। দুদক সূত্রে জানা যায়, এসব অভিযানের লক্ষ্য হলো বিভিন্ন সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ এবং জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর