• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

বাড্ডায় পিস্তল দিয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি হৃদয় পটুয়াখালী থেকে গ্রেফতার

grambarta / ১৩৭ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বাড্ডায় পিস্তল দিয়ে গুলি করে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মেহেদী হাসান হৃদয় (২৮)–কে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানাধীন মজিদ বাড়ীয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব–১। এ অভিযানে র‌্যাব–৮ এর আভিযানিক দলও সহযোগিতা করে। র‌্যাব সূত্রে জানা যায়, আসামি হৃদয় তার বন্ধু তামিমের সহযোগিতায় নিয়মিত মাদক সেবন করত। গত ১২ নভেম্বর ভোররাতে তারা মাদক সেবনের উদ্দেশ্যে মধ্য বাড্ডার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। এক পর্যায়ে রাত ৩টা ৩০ মিনিটে তামিম ও তার সহযোগীরা মধ্য বাড্ডা কমিশনার গলির ভাড়া বাসা (খ–১৯৮)–তে প্রবেশ করে এবং বাদীর ভাগ্নে মামুন শিকদার (৩৯)–কে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে। পরে পুলিশ ও সিআইডি ক্রাইম সিন ইউনিট লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর র‌্যাব–১ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে তথ্য–প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হত্যাকাণ্ডের সন্দিগ্ধ আসামি হৃদয় পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মজিদ বাড়ীয়া শাহ মসজিদ এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর ১৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যায় র‌্যাব-১ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর