• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন

grambarta / ১১৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেপ্তার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জামিন দিয়েছেন আদালত। শনিবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান উভয় পক্ষের শুনানি শেষে ২০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে শনিবার দুপুরে হাতিরঝিল থানাধীন এলাকা থেকে হিরো আলমকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল ৪টা ১০ মিনিটের দিকে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর কঠোর নিরাপত্তায় তাঁকে ৯ তলার এজলাসে নেওয়া হয়। সেখানে তাঁর আইনজীবীরা জামিন আবেদন করেন, তবে বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী রিয়া মনি। সাংবাদিকদের তিনি বলেন, হিরো আলমের একটা শিক্ষা হওয়া দরকার। আমাকে যেমন বিনা কারণে জেল খাটিয়েছে, তারও জেলে থাকা উচিত। হাতিরঝিল থানার এ মামলায় গত ১২ নভেম্বর হিরো আলম ও তাঁর সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। সেই পরোয়ানা অনুসারেই আজ দুপুরে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়। গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, স্বামী–স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে হিরো আলম তাঁকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। পরে ২১ জুন মীমাংসার কথা বলে বাদীকে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেওয়া হয়। সেখানে হিরো আলমসহ ১০–১২ জন ব্যক্তি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের গালিগালাজ ও মারধর করেন। পরে তাঁদের বর্তমান বাসায় অনধিকার প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করার পাশাপাশি বাদীর গলায় থাকা দেড় ভরি স্বর্ণের হার চুরি করে নেওয়ার অভিযোগ আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর