• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার

grambarta / ১৭৯ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান থানাধীন লেকের পাশে ছুরিকাঘাতে সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মো. শামীম (২৫)–কে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দলের সহায়তায় শুক্রবার বিকেলে বহেরাতলা রফিউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল মাদক বিক্রির টাকা লেনদেনসংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতা। মামলার বাদী মাসুম বিল্লাহ গুলশান থানায় জানান, ১০ নভেম্বর রাত ৭টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে গুলশান রোড নং–৫৫ এর শেষ মাথায় লেকের পাশের হাঁটার রাস্তার উপর শামীম ভিকটিম সাইদুল ইসলাম সৌরভ (২৭)–কে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। পরবর্তীতে পথচারীরা সৌরভকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার পায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের পর র‌্যাব-১ ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি শামীম শিবচরে আত্মগোপনে আছে। সেই তথ্যের ভিত্তিতে ১৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-১ ও র‌্যাব-৮ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম হত্যার ঘটনায় সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত শামীমকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর