• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১৮০ দিনের রোডম্যাপ ঘোষণা : যানজট নিরসন, খাল খনন ও ‘গ্রিন-অ্যান্ড-ক্লিন’ নগরী গড়ার প্রতিশ্রুতি গাজীপুর সিটির নতুন প্রশাসকের গণমাধ্যমের উন্নয়নে সমন্বয়ের প্রত্যয়: মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে জেএসপি’র সাক্ষাৎ দর্শনা ঈশ্বরচন্দ্রপুরে হত্যাচেষ্টা: পালিয়ে রক্ষা নেই, সীমান্তঘেঁষা গ্রাম থেকে গ্রেফতার মূল অভিযুক্তরা দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে : ৯ মামলার আসামি কুখ্যাত চোর গ্রেফতার স্থানীয় সরকার মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সাক্ষাৎ টিসিবির ট্রাক ঘিরে হুড়োহুড়ি, চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়লেন নারী গাজীপুর-২ এ রনির জয়ের নেপথ্যে সুমনের দিনরাত পরিশ্রম, পাশে ছিলেন সহধর্মিণীও নগর নেতৃত্বে নতুন অধ্যায়: গাজীপুর সিটির প্রশাসক শওকত হোসেন সরকার, উচ্ছ্বাসে বিএনপি নেতাকর্মীরা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে আবুল কালাম’র শুভেচ্ছা গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে মোঃ শওকত হোসেন সরকারের নিয়োগে হাবিব মোল্লা’র শুভেচ্ছা

গণমাধ্যমের উন্নয়নে সমন্বয়ের প্রত্যয়: মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে জেএসপি’র সাক্ষাৎ

grambarta / ৫৯ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র নেতৃবৃন্দ। জাতীয় সংবাদপত্র পরিষদ (জেএসপি)’র সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিমের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সংবাদপত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে মন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিক সমাজের পেশাগত মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরেন। তিনি গণমাধ্যমকে দেশের উন্নয়ন অগ্রযাত্রার সহযাত্রী হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে গণমাধ্যমের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর