• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে হত্যার পর পালিয়ে কুড়িগ্রামে আত্মগোপন: ২৪ ঘণ্টায় র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার মাসুদ

grambarta / ১০৯ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুরে তালাকপ্রাপ্ত স্ত্রীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত মূলহোতা মাসুদ রানাকে ২৪ ঘণ্টার মধ্যেই কুড়িগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। যৌথ এই অভিযানে অংশ নেয় র‌্যাব-১ এবং র‌্যাব-১৩। গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল আনুমানিক ৫টা ৪৮ মিনিটে গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বিকেবাড়ি এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে তালাকপ্রাপ্ত স্ত্রী রিশমা খাতুন (৩০)-এর ওপর অতর্কিত হামলা চালায় মাসুদ রানা (৩৮)।অভিযোগ অনুযায়ী, পুনরায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পূর্বপরিকল্পিতভাবে ধারালো চাকু দিয়ে পিঠের বাম পাশে আঘাত করে গুরুতর জখম করে সে। সহকর্মীদের চিৎকারে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যায়।আহত অবস্থায় রিশমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৩, তারিখ: ২৫/০২/২০২৬, ধারা: ৩০২ পেনাল কোড)। ঘটনার পরপরই র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। তথ্যপ্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত মাসুদ রানা কুড়িগ্রাম জেলার উলিপুর থানার অনন্তপুর চর ইউনিয়নের জলংগারকুটি বুড়াবুড়ি এলাকায় আত্মগোপনে রয়েছে। ২৬ ফেব্রুয়ারি তথ্য নিশ্চিত হওয়ার পর ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ১২টা ০৫ মিনিটে র‌্যাব-১ ও র‌্যাব-১৩-এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর