• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
৪৬ নং ওয়ার্ডে যুবদল নেতা আল মুনসুর টুটুলের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান গাজীপুরে দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশিদের আবাসন সুবিধা বাড়াতে নতুন স্টিল স্ট্রাকচার শেড উদ্বোধন রাজধানীর তুরাগে জালনোট কারবারি চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ২৫ লাখ টাকার জাল নোট টঙ্গীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ১৫ দোকান পুড়ে ছাই ত্যাগ, সংগ্রাম ও সংগঠনের শক্তিতে এগিয়ে সোহেলী পারভীন শিখা : লক্ষ্মীপুর সদরে নেতৃত্বের নতুন প্রত্যাশা তুচ্ছ ঘটনায় মারধর : রিক্সা চালকের চড় থাপ্পড়ে যুবদল নেতা বিল্লাল মিশরীর মৃত্যু, হত্যা মামলার প্রস্তুতি টঙ্গী ৪৩ নং ওয়ার্ডে সম্রাটের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল: এলাকার কল্যাণে সেবার অঙ্গীকার আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৭০ বোতল হোমিও অ্যালকোহল উদ্ধার, গ্রেফতার ২ উত্তরা পশ্চিমে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

গাজীপুরে দৈনিক আমাদের সংবাদের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

grambarta / ৫৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের সংবাদ পত্রিকার উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে গাজীপুর মিডিয়া সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, কবি ও সুধীজনদের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। দৈনিক আমাদের সংবাদ-এর নির্বাহী সম্পাদক জাহিদ হাসান জিহাদের সার্বিক সহযোগিতায় এবং দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশেষ প্রতিনিধি ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান মিয়া জামান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মিডিয়া সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি জুলীয়াস চৌধুরী, দৈনিক ভোরের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহজাহান খান, কবি শামীম মিয়া, কবি মাহবুবুর রহমান, সাংবাদিক কাজী আব্দুল মান্নান, সুজন সারওয়ার, বি.এ. রায়হান, জাহাঙ্গীর আকন্দসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন। ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ কামরুজ্জামান মিয়া জামান বলেন, সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তাদের লেখনির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরে বড় বড় অপরাধ ও অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হয়। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেমন সমাজে ইতিবাচক পরিবর্তন আনে, তেমনি অপসাংবাদিকতার হাত থেকেও প্রকৃত সাংবাদিকতাকে রক্ষা করতে হবে। তিনি আরও বলেন, আমার বাবা গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ছোটবেলা থেকেই তার কাছ থেকে মানুষের সেবা করার শিক্ষা পেয়েছি। সেই অনুপ্রেরণা থেকেই জীবনের বাকি সময় মানবসেবায় নিয়োজিত থাকতে চাই। এ লক্ষ্যেই আমি গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে ৩৫ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে যাচ্ছি। এজন্য সবার দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর