• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন যুবদল নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু

grambarta / ২৪ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর টঙ্গী পূর্ব থানা যুবদলের সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক ও ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষা বিস্তার, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা, শ্রমিক কল্যাণ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।

শুভেচ্ছান্তে :
মোঃ কামরুল ইসলাম কামু
সাবেক ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক
বৃহত্তর টঙ্গী পূর্ব থানা যুবদল।
কাউন্সিলর পদপ্রার্থী ৫০ নং ওয়ার্ড।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর