বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন ৪৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দুলাল হোসেন । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার আলো নিয়ে আসে। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা দূর করে নতুন বছরের সূর্যোদয়ে আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তাবাহক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি বিকাশ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের প্রেরণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ এই কামনাও করেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে সবাইকে শুভ নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানান।
শুভেচ্ছান্তে :
মোঃ দুলাল হোসেন
কাউন্সিলর পদপ্রার্থী
৪৪ নং ওয়ার্ড, টঙ্গী-গাজীপুর।