• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন এমআর আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মুকুল হোসেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নবীন হোসেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা নববর্ষে উন্নয়ন, ঐক্য ও নাগরিক সেবার অঙ্গীকার ব্যক্ত করলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিউদ্দিন শফি

নববর্ষে উন্নয়ন, ঐক্য ও নাগরিক সেবার অঙ্গীকার ব্যক্ত করলেন ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিউদ্দিন শফি

grambarta / ৪৩ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিউদ্দিন শফি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের এক উজ্জ্বল প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে আসে। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা ভুলে নতুন বছরের সূর্যোদয়ে আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় বাংলাদেশ এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তাবাহক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ অত্যন্ত জরুরি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে তিনি অতীতের মতো আগামীতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের প্রেরণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সার্বিক কল্যাণ কামনা করে টঙ্গী পূর্ব থানাসহ ৪৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে শুভ নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা জানান।

শুভেচ্ছান্তে :
মোঃ শফিউদ্দিন শফি
সাবেক সাধারণ সম্পাদক
টঙ্গী পূর্ব থানা বিএনপি ও
সাবেক কাউন্সিলর, ৪৮ নং ওয়ার্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর