• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন এমআর আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মুকুল হোসেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৪৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক নবীন হোসেন বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা

দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ

grambarta / ৬৭ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রয়ের দায়ে এক তেল ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানে থাকা প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলম।

অভিযান সূত্রে জানা যায়, দর্শনা পুরাতন বাজারে অবস্থিত মেসার্স এস আর এন্টারপ্রাইজ-এর মালিক সেলিম উদ্দীন শান্তর তেলের দোকান থেকে এক ট্রাক্টর ড্রাইভারের কাছে ডিজেল বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করেন। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে ট্রাক্টরসহ ড্রাইভারকে আটক করে। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহীন আলমকে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে সত্যতা নিশ্চিত করেন এবং রাতেই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিম উদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে বুধবার সকালে জব্দকৃত তেল স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তবে আটক ট্রাক্টর ড্রাইভারের কাছে উপজেলা কৃষি অফিসের বৈধ ফুয়েল কার্ড থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর