• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

grambarta / ২৭৩ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
oplus_0

নিজস্ব প্রতিবেদক : হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের উদ্যোগে আলোকিত মানুষ গড়ার লক্ষে করণীয় কী? শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ ঘটিকার সময় হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নেকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মোবারক করিম এসময় তিনি বলেন আলোকিত মানুষের প্রথম পরিচয় হচ্ছে তারা কথা বলে কম। এই পৃথিবীতে সর্ব নিকৃষ্ট প্রানী হচ্ছে মানুষ ও সর্বশ্রেষ্ট প্রাণী ও হচ্ছে মানুষ এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। পবিত্র কোরআনে এটি বর্ণীত হয়েছে আপনারা জানের এই পৃথিবীতে যত বিজ্ঞানী হয়েছে এই কোরআনকে রিসার্চ করেই হয়েছে। মানুষের ভীতরে শয়তানের যত গুনাবলী সব মানুষের মধ্যে দেওয়া আছে। এসময় কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে বলেন নুর/আলো/জ্যোতি আল্লাহর এমন এক নিয়ামত, যার মাধ্যমে নবী-রাসুল ও আল্লাহর একনিষ্ঠ বান্দারা আল্লাহর নির্দেশে মানুষকে ভ্রষ্টতার পথ থেকে আলোর পথে পরিচালিত করেছেন। পবিত্র কোরআনে এসেছে, যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ তাদের অভিভাবক। তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। তিনি আরো বলেন আলোকিত মানুষ হতে হলে তর্ক করা যাবে না। তর্ক করা শয়তানের কাজ। সেই সাথে অন্তর পরিস্কার ও লোভ পরিহার করতে হবে। তাই আলোকিত মানুষ হতে হলে আমাদের কোরআনের কথা মতো চরতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেনেসা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি সোলাইমান হুসাইন, হজরত আলী মেমোরিয়াল একাডেমি এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান শামীমের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন ফাস্ট এসিস্ট্যান্ট ইসলামী ব্যাংক চৌরাস্তা শাখার সহ-সভাপতি মামুনুর রশিদ, ইমরান হোসেন,  শওকত ট্রেডিং কর্পোরেশন এর চেয়ারম্যান শওকত হোসেন মিরাজ, তারুণ্যের স্বদেশ পরিষদের আহ্বায়ক আসিফ হাসান ইয়াকুব, ফয়েজ আলী, সাংবাদিক মুজাহিদুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর