• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

grambarta / ৩৭৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে (কর্মস্থল) শামীম রেজা (৩০) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলা শোয়ার কক্ষে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শামীম রেজা কুষ্টিয়ার মিরপুর উপজেলার জুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ছয় মাস আগে দর্শনা ইমিগ্রেশন পুলিশে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যা ৬টা মধ্যে দর্শনার জয়নগর আন্তর্জাতিক চেকপোস্টের কার্যক্রম শেষ হয়। এরপর গত বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে জয়নগর চেকপোস্টের নতুন ভবনের দ্বিতীয় তলায় নিজের কক্ষে ঘুমাতে যান কনস্টেবল শামীম। সকালে তিনি ঘুম থেকে না ওঠায় তার সহকর্মীরা ডাকাডাকি শুরু করেন। তবে কোনো সাড়া-শব্দ না পেয়ে সহকর্মীরা পরে জানালা দিয়ে দেখেন শামীম গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছেন। পরে তারা বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি তিতুমীর বলেন লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর