• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

শরীয়তপুরের জেলা প্রশাসক নিয়ে যোগাযোগ মাধ্যমে তোলপাড় : কার সঙ্গে পরকীয়ায় জড়ালেন ডিসি আশরাফ, জানা গেল পরিচয়

grambarta / ৩৪৫ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ঘনিষ্ঠ ভিডিও ও ছবি নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে দেখা নারীর পরিচয় প্রকাশ পাওয়ার পর ঘটনাটি নাটকীয় মোড় নিয়েছে। দুজনের পাল্টাপাল্টি অভিযোগ ঘিরে চলছে তীব্র বিতর্ক। শুক্রবার (২০ জুন) সকাল থেকে ঘটনার সূত্রপাত। ফেসবুক ও টেলিগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে ওই নারীর একটি ঘনিষ্ঠ ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। জানা গেছে, ওই নারী (৩৬) টাঙ্গাইল সদরের বাসিন্দা এবং ডিসি আশরাফের শ্যালক মাজহারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী। ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয়।

ওই নারী বলেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি আমাকে বাজে গালিগালাজ করছে এবং মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। অন্যদিকে শনিবার রাতে একটি গণমাধ্যমকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সম্পর্কটি ছিল পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর তিনি একাধিকবার অর্থ দাবি করেন এবং না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেন। তিনি আরও বলেন, প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে। ব্যাংকের মাধ্যমে দেওয়া সেই টাকার প্রমাণ আমার কাছে রয়েছে। এমনকি তিনি আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চাপ দেন। প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো-ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন।
এ দিকে বিতর্কিত এ জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শনিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে বদলি পূর্বক পদায়ন করা হলো। সূত্র : দৈনিক কালবেলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর