নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার করতে টঙ্গী পশ্চিম থানার ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ৫০ নং ওয়ার্ডের গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় আয়োজিত এই উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া খোকন। উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন, ৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিন, ৫০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হানিফ মাহমুদ অপু, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য বিপ্লব সরকার বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আয়োজকরা জানান, উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যা নির্বাচনী প্রচারণায় ইতিবাচক ভূমিকা রাখছে।