• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১ একুশের প্রথম প্রহরে টঙ্গীতে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ন কবির সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চান : নাজমুল মন্ডল সাধারণ মানুষের হৃদয়ে থাকতে চাই : কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা নাজমুল মন্ডল মহান ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা : ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের শুভেচ্ছা রোজার শুরুতেই লেবুর অস্বাভাবিক দাম বৃদ্ধি, রোজাদারদের ভোগান্তি বৃদ্ধি গাজীপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে পুলিশ কর্মকর্তার হাত-পা বিচ্ছিন্ন টঙ্গীতে র‍্যাবের মাদক বিরোধী অভিযান : ৭ লাখ টাকার ফেন্সিডিল উদ্ধার, ৪ নারী গ্রেফতার লক্ষ্মীপুর-৩ থেকে বিজয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে টঙ্গী ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি হাজী জহিরুলের শুভেচ্ছা

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ১

grambarta / ৪০ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ বাবলু খাঁন সংগীয় ফোর্সসহ ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টা ১৫ মিনিটে আলমডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর মাঠপাড়া (সর্দারপাড়া) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে জনৈক আসাদুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আনারুল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়া জেলার মিরপুর থানার চকহারদী (ব্রীজপাড়া) গ্রামের মোঃ মিজার আলীর পুত্র। গ্রেফতারের সময় তার নিকট থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর