• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

ডালডার ভেতরে মৃত ইঁদুর, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত দুই বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

grambarta / ১০৩ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডালডার পাত্রের ভেতরে মৃত ইঁদুর পাওয়া এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট প্রস্তুতের অভিযোগে চুয়াডাঙ্গায় দুইটি বেকারিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) যৌথ অভিযানে এ জরিমানা আদায় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান সূত্রে জানা যায়, জেলার একটি এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও তদারকি কার্যক্রমে দুইটি রুটি-বিস্কুট কারখানায় পরিদর্শনকালে ডালডার ভেতরে মৃত ইঁদুর, অপরিচ্ছন্ন উৎপাদন পরিবেশ, খোলা স্থানে খাদ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অভিযানকারী কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর