• রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

দর্শনা থানা পুলিশের বিশেষ অভিযানে : ৯ মামলার আসামি কুখ্যাত চোর গ্রেফতার

grambarta / ১৪৮ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে এক কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত্রে পরিচালিত এ অভিযানে গ্রেফতার করা হয় মোঃ মারুফ খান অন্তর (২৮)-কে। তিনি মৃত হারুন অর রশিদের পুত্র এবং মাতা মাছুরা বেগম। তার বাড়ি দর্শনা থানাধীন আজিমপুর এলাকায়। পুলিশ জানায়, দর্শনা থানার মামলা নং-০৮, তারিখ ২৪/০১/২০২৬ খ্রি., দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট ধারায় গৃহভঙ্গ ও চুরির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মারুফ খান অন্তরের বিরুদ্ধে মোট ০৯টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় চুরির সঙ্গে জড়িত থেকে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে দর্শনা এলাকা থেকে আটক করা হয়। পরে ২৪/০২/২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর