• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

টঙ্গীতে কভার্ড ভ্যানের ধাক্কায় গ্রামীণফোন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

grambarta / ১০৪ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় গ্রামীণফোনের এক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ৭ টার দিকে গাজীপুরের টঙ্গী এরশাদনগর শালিকচুড়া এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাওয়ার পথে টঙ্গীর এরশাদনগর শালিকচুড়া এলাকায় পৌঁছালে গ্রামীণফোন-এ হেড অব বিজনেস অফিসার হিসেবে কর্মরত কল্যাণময় দেবনাথ (৪৬) পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পার হওয়ার সময় অসাবধানতাবশত কাভার্ডটি ধাক্কা দেয়। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী কলেজগেট এশিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর স্থানীয় লোকজন গাড়ী ও চালককে আটক করে পুলিশের খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মোন্নাফ এশিয়া জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানা হেফাজতে নেয় । বর্তমানে নিহতের মরদেহ, কাভার্ড ভ্যান ও চালক থানা হেফাজতে আছে। নিহত কল্যাণময় দেবনাথ (৪৬) বাগেরহাট জেলার ফকিরহাট থানার সাইটতলা গ্রামের অমূল্য দেবনাথের ছেলে। পেশাগত জীবনে তিনি গ্রামীণফোন-এ হেড অব বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন। কাভার্ড ভ্যানের চালক ওমর আলী (৫৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বাওইখোলা গ্রামের বাসিন্দা এবং মৃত রয়াত আলীর ছেলে। এবিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায় এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে নিহতের ময়নাতদন্ত সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর