• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল উদ্ধার, যুবক গ্রেফতার

grambarta / ৯৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক পৌনে ৮ ঘটিকায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন ০৯নং ডাউকি ইউনিয়নের বাদেমাজু গ্রামে জনৈক মোঃ রবিউল ইসলামের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে মোঃ রাজিব মালিথা (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ (বিশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রাজিব মালিথা বাদেমাজু গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ রিয়াজ মালিথা এবং মাতা মোছাঃ বিলকিস খাতুন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর