• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

উত্তরা পশ্চিমে অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার

grambarta / ১২১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দায়ের করা অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ ৩ জনকে একটি পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র‌্যাব-১)। র‌্যাব জানায়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তারা যানবাহন চালক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১ এর আভিযানিক দল চক্রগুলোকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। মামলার বিবরণে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসিন্দা ব্যবসায়ী শামীম সরকার (৩৪) গত ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে মেহেদী নামে এক ব্যক্তির সঙ্গে হাউস বিল্ডিং এলাকায় দেখা করতে যান। পরবর্তীতে তাকে জোরপূর্বক উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৯ এর একটি ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্যান্য সহযোগীদের সঙ্গে মিলে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে রিভলবার দিয়ে মারধর করা হয়। পরে ভিকটিম নিজের ও বন্ধুদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৯২ হাজার টাকা সংগ্রহ করে দিলেও নির্যাতন বন্ধ হয়নি। এক পর্যায়ে তাকে একটি মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘোরানো শেষে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানা-এ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ৪ মার্চ ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-১ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৯, বাড়ি নং-৩, রোড নং-৭/সি, ফ্ল্যাট নং-৭/এ থেকে এজাহারনামীয় ১নং আসামী মোঃ রবিউল ইসলাম টিপু (৫১), ২নং আসামী মেহেদী হাসান মিলন (৪৭) এবং ৩নং আসামী মোঃ হাসান মামুন (৩৮)-কে একটি পিস্তলসহ গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামিদের উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর