• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

টঙ্গীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ছিনতাই ও মাদক কারবারে জড়িত অভিযোগে ১৬ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

grambarta / ৯৬ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) টঙ্গী পূর্ব থানা পুলিশের একাধিক দল টঙ্গীর এরশাদনগর, ব্যাংক মাঠ বস্তি ও টঙ্গী বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শাকিল, জয়, জাহিদ, হৃদয়, শান্ত, সোহাগ, মামুন, নাসির, খালিদ হাসান, শিবা, পারভেজ, মাসুম, কিরণ, মুক্তার, মাইনউদ্দিন রাব্বি ও জয় ওরফে মোটো জয়। পুলিশ জানায়, অভিযানের সময় কয়েকজনের ঘর থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই ও মাদক কারবারের অভিযোগ থাকায় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর