• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার

grambarta / ৪৬ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে একটি চৌকষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার (১২ এপ্রিল ২০২৬) রাত ১০টার দিকে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মিতু আক্তার (২৪), পিতা: হাবি মিয়া, সাং: আওলাকান্দা, ভৈরব, কিশোরগঞ্জ এবং শারমিন (১৯), পিতা: সিরাজ মিয়া, সাং: পঞ্চবটি, ভৈরব, কিশোরগঞ্জ। অভিযান চলাকালে তাদের দেহ তল্লাশি করে মিতু আক্তারের কাছ থেকে ৬,০০০ পিস এবং শারমিনের কাছ থেকে ৪,০০০ পিসসহ মোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইঞা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর