• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

নববর্ষের শুভেচ্ছায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আহ্বান জানালেন টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী সোহেল সিদ্দিকী

grambarta / ১৭ ভিউ
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে টঙ্গী পূর্ব থানার সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা তাঁতিদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী সোহেল সিদ্দিকী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসের এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের জীবনে নতুন আশা, নতুন স্বপ্ন ও সম্ভাবনার আলো নিয়ে আসে। পুরোনো বছরের সকল দুঃখ-কষ্ট, গ্লানি ও হতাশা দূর করে নতুন বছরের সূর্যোদয়ে আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর হোক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তাবাহক। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, শিক্ষা-সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে তিনি সর্বদা পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের প্রেরণায় সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। হিংসা-বিদ্বেষ ভুলে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে গড়ে উঠুক একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ এই কামনাও করেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩

শুভেচ্ছান্তে :
মোঃ সোহেল সিদ্দিকী
সভাপতি
টঙ্গী পশ্চিম থানা তাঁতিদল ও
কাউন্সিলর পদপ্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর