• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও জনকল্যাণমূলক সমাজ গঠনের আহ্বান জানালেন বিএনপি নেতা বি.এম শামীম

grambarta / ১৫ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দের শুভ আগমন উপলক্ষে সর্বস্তরের জনগণ, যুবসমাজ, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা বি.এম শামীম, যিনি টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য এবং ৫৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি জাতির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক গৌরবময় প্রতীক। পহেলা বৈশাখ নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন ও নতুন প্রত্যাশার দ্বার উন্মোচন করে। পুরোনো বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন বছরের নতুন আলোয় আলোকিত হোক মানুষের জীবন, সমাজ ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তিনি আরও বলেন, নতুন বছর বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণের বার্তা। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বিশেষ করে শিক্ষা বিস্তার, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তোলা, শ্রমিক কল্যাণ এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে তিনি সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। নববর্ষের এই অনুপ্রেরণায় পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহর দরবারে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। শুভ নববর্ষ ১৪৩৩।

শুভেচ্ছান্তে :
বি.এম শামীম
সাবেক আহ্বায়ক সদস্য
টঙ্গী পূর্ব থানা বিএনপি
ও সাবেক সাধারণ সম্পাদক
৫৭ নং ওয়ার্ড বিএনপি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর