• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

grambarta / ৫৯ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি): জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার লিটার মজুতকৃত ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোমিনপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোমিনপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. শাহিনুর ইসলামের নিজ বাসভবন ও ব্যক্তিগত গুদামে তল্লাশি চালিয়ে ৫টি ব্যারেলে সংরক্ষিত মোট ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলাকালে কয়েকজন ব্যক্তি মোবাইল কোর্টের কাজে বাধা প্রদান ও আক্রমণের চেষ্টা করে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।জব্দকৃত ১ হাজার লিটার ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে এসব জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান, মোমিনপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর ইসলামের বাসভবনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে যারা জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল অংশ নেয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে জেলাজুড়ে এ ধরনের চিরুনি অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর