• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

grambarta / ৮১ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি): চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতে দর্শনা থানার একটি বিশেষ টিম পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আকরাম (৪০), পিতা- সিরাজুল ইসলাম, গ্রাম- হিজলগাড়ী (কবরস্থানপাড়া), থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা। তার বিরুদ্ধে সিআর-৩০৯/২৫, প্রসেস নং-৩৭৮/২৬ মামলার পরোয়ানা রয়েছে। তাকে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোঃ শাহীন @ শরীফ (২৮), পিতা- মৃত কাশেম শরীফ, গ্রাম- ঘুঘুডাঙ্গা, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা। তার বিরুদ্ধে সিআর-১৭৭/২৫, প্রসেস নং-৩৬৭/২৬ মামলার পরোয়ানা রয়েছে। তাকেও নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোঃ রাকিব হোসেন (২০), পিতা- মোঃ মিলন হোসেন, গ্রাম- আকন্দবাড়ীয়া, থানা- দর্শনা, জেলা- চুয়াডাঙ্গা। তার বিরুদ্ধে সিআর-১১৭/২৫, প্রসেস নং-৩৬৫/২৬ মামলার পরোয়ানা রয়েছে। তাকেও নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের ১৬ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর