• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু

grambarta / ৭৫ ভিউ
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাহিদুল হক (বিশেষ প্রতিনিধি) : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত কৃষকের নাম রাসেল হোসেন (২৫)। তিনি ঘোষনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার সময় রাসেল হোসেন বাড়ির পাশের কৃষিজমিতে কাজ করার উদ্দেশ্যে ঘোষনগর মাঠে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাঠেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে রাসেল নামের এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর