• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার চুয়াডাঙ্গার জীবননগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু দর্শনায় ওসি’র নেতৃত্বে রাতভর অভিযান: তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার অবৈধ তেল মজুতে জীবননগরে অভিযান: দুইজনের জেল ও জরিমানা চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড দর্শনা পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুদ : ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা, ১৩০ লিটার তেল জব্দ টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি: স্টেশন রোডে নেতাকর্মীদের অবস্থান বর্ণাঢ্য আয়োজনে ৪৯ নম্বর ওয়ার্ডে বাংলা নববর্ষ উদযাপন, কামরুল ইসলাম কামুর নেতৃত্বে দিনভর উৎসব পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংবর্ধনা, টংগীতে উৎসবমুখর পরিবেশ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ : নববর্ষের শুভেচ্ছা জানালেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ফয়সাল আহাম্মেদ

পবিত্র হজ্বে যাওয়ার আগে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করলেন মনোয়ার হোসেন খোকন : উন্নয়ন কার্যক্রম জোরদারের আশ্বাস দিলেন (গাসিক) প্রশাসক শওকত হোসেন সরকার

grambarta / ৪৭ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীর আলম,(নিজস্ব প্রতিবেদক) : পবিত্র হজ্ব পালন উপলক্ষে সৌদি আরব যাত্রার আগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য সচিব ও ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হোসেন খোকন।

শুক্রবার (১৭ এপ্রিল ) বিকেল ৪টায় দাড়াইল ঈদগাহ মাঠে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক শওকত হোসেন সরকার। টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সদস্য সচিব মনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি দাড়াইল ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর নির্মাণ ও স্থানীয় কবরস্থানের উন্নয়ন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন খোকন বলেন, পবিত্র হজ পালনের আগে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাঁর নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আলোচনা সভা শেষে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর