• রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জম্মদিন ও শিশু দিবস পালিত

grambarta / ২৭০ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

জাহাঙ্গীর আলম : যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এ স্লোগান কে সামনে রেখে গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। রোববার ১৭ ই মার্চ এ উপলক্ষে সকালে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন বিষয়ক ও আত্মজীবনী তুলে ধরাসহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্ম, দক্ষতা ও অর্জনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। এরপর কলেজের একাডেমিক ভবনের অডিটোরিয়ামে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ গুলজার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মোঃ আব্বাস আলী, ভোকেশনাল ইনচার্জ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আবু বক্কর সিদ্দিক, সুরুজ্জামান সরকার, হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষক মন্ডলী। এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়াপাঠ করেন ধর্ম শিক্ষক মোঃ খাইরুল ইসলাম মল্লিক। এসময় অন্যান্য শিক্ষক -শিক্ষিকাসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। উল্লেখ, ১৯২০ সালে ফরিদপুরের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর