• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

জেএসপি’র সভাপতি নূর হাকিম ও সম্পাদক ইদ্রিস আলি নান্টু

grambarta / ৩৪৯ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শনিবার (২৭ জানুয়ারি) জাতীয় সংবাদ পরিষদ (জেএসপি) এর এক সভা কেন্দ্রীয় কার্যালয় ঢাকাস্থ কারওয়ান বাজারের সকালের সময় পত্রিকার সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যসহ ৪০ জন সম্পাদক ও প্রকাশক উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় মো. নূর হাকিমকে সভাপতি ও মো. ইদ্রিস আলি নান্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এস. শাহাজাহান আলী গোলদার ও মোস্তফা হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বেলায়েত হোসেন টিপু ও মনোয়ার হোসেন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম, দপ্তর সম্পাদক অয়ন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. মহিবুল হাসান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক খাদিজা আক্তার, আইন বিষয়ক সম্পাদক এম এইচ মোতালেব খান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মহিউদ্দিন ফারুকীসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে সংবাদ পত্রের সংকট নিরসনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে কমিটির সকল সদস্য জনগণের পক্ষে উন্নত রাষ্ট্র গঠনে সরকারের পাশাপাশি গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুখী, সমৃদ্ধ জাতি গঠনে একমত পোষণ করেন। সভা শেষে আইসিটি আইনের উপর শাহাজাহান আলী গোলদার সম্পাদিত বইয়ের মোড়ক উম্মোচন করেন জেএসপি’র নবনির্বাচিত সভাপতি মো. নূর হাকিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর