• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীর তুরাগ তিরে গরম পানিতে ঝলসে গেলেন ইজতেমার মুসল্লি

grambarta / ২২১ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ইজতেমার ৪ নং গেটের ভিতরে চায়ের কেটলির গরম পানি পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত মুসল্লির নাম জুয়েল (২৫), তিনি বগুড়া জেলার সোনাতলা থানার আলিদা বাগান গ্রামের আমজাদ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের মধ্যে বাড়ি ফেরার তাড়াহুড়ো দেখা দেয়। এই সময় অব্যবস্থাপনায় রাখা গরম পানির পাত্রটি আহত মুসল্লির ডান পায়ে পড়ে, যার ফলে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকিলা বিন সিরাজ জানান, গরম পানিতে ঝলসে যাওয়া রোগীটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোনাজাত শেষে মুসল্লিরা তাড়াহুড়া করে ময়দান ত্যাগ করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনাটি ঘটে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর