• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

grambarta / ৪৪০ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযান : ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ ইসলাম বাজার হইতে শান্তিপাড়া গামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। সূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা থানাধীন পাঠানপাড়া গ্রামস্থ ইসলাম বাজার হইতে শান্তিপাড়া গামী সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর। এসময় আটক করা হয় কেরুজ মিলপাড়ার মৃত আঃ মালেকের ছেলে
মোঃ জোবায়ের হোসেন @ ডন (৩০) কে। তার কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধ মাদকদ্রব্য ১০২ (একশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেট, মূল্য অনুমান ৩০,৬০০/- টাকা ও জব্দ করা হয় মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি Apache RTR 150 CC মোটরসাইকেল, যাহার মূল্য অনুমান ১,৮০,০০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর