• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়

grambarta / ২৮৮ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

টঙ্গী ইজতেমা ময়দান থেকে এসে জাহাঙ্গীর আলম : গাজীপুরের  টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে দেশের বৃহত্তম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে অংশ নেন দেশি-বিদেশি কয়েক লাখ মুসল্লি। শুক্রবার (২ ফেব্রুয়ারী) বেলা দেড়টার সময় অনুষ্ঠিত জুম্মার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের। ইজতেমা ময়দানে জুম্মার নামাজের খুতবা পাঠ শুরু হয় দুপুর ১টা ৩৮ মিনিটে। আর জুম্মার জামাত অনুষ্ঠিত হয় দুপুর ১টা ৪৫ মিনিটে। নামাজের আগে মাওলানা জুবায়ের বয়ান করেন। জুম্মার নামাজে অংশ নিতে ইজতেমার মূল প্যান্ডেলের বাইরেও জমায়েত হয় দীর্ঘ সারিতে। ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের পুলিশ কমিশনার মাহবুব আলম, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারী বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। শুক্রবার থেকে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমা। ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণ করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের অনুসারীরা। শুক্রবার বাদ ফজর ভারতের মাওলানা আহমদ লাটের বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বাদ আসর বয়ান করেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমদ লাট। আগামী রবিবার (৪ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে। এরপর আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর