• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

দর্শনা কেরুজ চিনিকলে হুইসেল বাজিয়ে সম্পন্ন হলো ৫২ কার্য দিবসের আখ মাড়াই মৌসুম

grambarta / ৩২৯ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

জাহাঙ্গীর আলম : ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু এন্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড দির্ঘ ৮৬ বছর বয়সী কেরুজ চিনিকলটি বেশ পুরাতন হলেও এবারের আখ মাড়াই মৌসুমে চমক সৃষ্টি করলো। অবিশ্বাস্য হলেও সত্য বয়সের ভারে ন্যুয়ে পড়ে খুড়িয়ে খুড়িয়ে চলা মিলটি চলতি ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে ছোট খাটো যান্ত্রিক ত্রুটির কবলে পড়লেও অন্যান্য মাড়াই মৌসুমের তুলনায় এবারের মৌসুমে আখ মাড়াইয়ের গড়হারও তুলনামূলক বেশী। চিনি আহরণের গড়হার বৃদ্ধি না পেলেও চিনির গুনগত মান এবার বেশ ভালো। মিলের ব্যবস্থাপনা পরিষদের দক্ষতা, শ্রমিক-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের ফসল বলেই মন্তব্য সুধী মহলের। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর কেরুজ চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী সাড়ে ৬৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৬.২০ মেট্রিকটন চিনি উৎপাদন করবে কেরুজ চিনিকল। কেরু চিনিকল সুত্রে জানা গেছে, এ মৌসুমে ৫২ কার্য দিবসে ৬ দশমিক ২০ শতাংশ চিনি আহরনের হার ধরে সাড়ে ৬৫ হাজার মেঃ টন আখ মাড়াই করে ৪ হাজার ৩০ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে। যার বিপরীতে মিলজোন এলাকায় ৩ হাজার ৮ শ ২ একর জমিতে আখ করেছে। এ বিষয়ে কেরু এন্ড কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন দৈনিক গ্রামবার্তা প্রতিনিধিকে বলেন, ৪ ফেব্রুয়ারী রাত ১২ টার দিকে মিলটি বন্ধ হচ্ছে। তবে আগামীতে মিলটি আরও বেশিদিন চলবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর