• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

কেরুর জৈব সার কারখানা পরিদর্শনে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

grambarta / ২৪৮ ভিউ
প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে ঘিরে গড়ে উঠেছে লাভজনক জৈব সার কারখানা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ কারখানাটি পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন পরিদর্শনকালে তাকে স্বাগত জানান কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। এসময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, জৈব সার প্লান্টের ম্যানেজার জাকির হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিনিয়র সহকারী সচিব মানিক উদ্দিন কারখানার উৎপাদন প্রক্রিয়া, সারের গুণগত মান, প্যাকেজিং ও বাজারজাতকরণ ব্যবস্থা ঘুরে দেখেন। তিনি চিনিকলের উপজাত (প্রেসমাড) ব্যবহার করে পরিবেশবান্ধব সার উৎপাদনের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি কারখানার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর