• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ৭ জনের মৃত্যু: সরবরাহকারী ‘এ্যালকো ফারুক’ গ্রেফতার, উদ্ধার ১১৭ বোতল মেয়াদোত্তীর্ণ স্পিরিট

grambarta / ২০৬ ভিউ
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে বিষাক্ত মদ পানে ৭ জনের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামী মোঃ ফারুক আহমেদ ওরফে ‘এ্যালকো ফারুক’ (৪০)–কে গ্রেফতার করেছে চুয়াডাঙ্গা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে ঝিনাইদহ জেলার রাঙ্গিয়ারপোতা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১১৭ বোতল মেয়াদোত্তীর্ণ এ্যালকোহল/স্পিরিট উদ্ধার করে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে মেয়াদোত্তীর্ণ এ্যালকোহল/স্পিরিট দখলে রাখার অপরাধে গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক আহমেদ স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীনভাবে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে মেয়াদোত্তীর্ণ স্পিরিট বিক্রি করে আসছে। এসব বিষাক্ত পদার্থ চুয়াডাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকায় হোমিও দোকান এবং মাদকসেবীদের কাছে সরবরাহ করত সে। তদন্তকারীরা প্রাথমিকভাবে ধারণা করছেন, ফারুক আহমেদের সরবরাহকৃত ওই মেয়াদোত্তীর্ণ স্পিরিটই ডিঙ্গেদহের ৭ জনের মৃত্যুর মূল কারণ। এর আগে, একই মামলায় আরেক আসামী খেজুরার জুমাত আলীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার সাথে জড়িত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে এবং বিষাক্ত মদ সরবরাহের পুরো চক্রকে চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর