• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

grambarta / ১৫৫ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।।চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম (সেবা’র) সার্বিক দিকনির্দেশনায় জেলার সকল ইউনিটে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার (০২ নভেম্বর ২০২৫) বিকাল ৪টা ৫ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিঃ) জুম্মান খান ও এএসআই (নিঃ) মো. মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর থানাধীন উথলী বাজারপাড়া গ্রামস্থ দারুল উলুম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে ইটের সলিং রাস্তায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. মিন্টু আলী (৪৫), পিতা মো. খোরশেদ আলম, গ্রাম মৃগমারী, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ২৫ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে চুয়াডাঙ্গা জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর