• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

বিমানবন্দর এলাকায় মোবাইল ছিনতাইয়ের সময় র‌্যাব-১ এর হাতে সক্রিয় ছিনতাইকারী শান্ত গ্রেফতার

grambarta / ১১৬ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় মোবাইল ছিনতাই করার সময় মোবাইল ছিনতাই চক্রের সক্রিয় সদস্য শান্ত (২১)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, মাদক, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে আপোষহীন ভূমিকা পালন করে আসছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এ পর্যন্ত র‌্যাব জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, অজ্ঞানপার্টি ও ছিনতাইকারীদের গ্রেফতার করে জনগণের আস্থা অর্জন করেছে। সম্প্রতি সংঘবদ্ধ ছিনতাইকারীরা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টা ৪০ মিনিটে র‌্যাব-১, উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল ডিএমপি’র বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালায়। এসময় পথচারীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের সময় শান্ত (২১) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শান্তের পরিচয় জানা গেছে তিনি আক্কেল আলী @ চান মিয়া’র পুত্র, ৩৬৯/৩ গোলাপবাগ, রাজারবাগ, শাহজানপুর, ঢাকা। র‌্যাব জানায়, ছিনতাইকৃত মোবাইল ফোনটি প্রকৃত মালিক তন্ময় (১৫), পিতা-ফয়জুল, ঠিকানা-রাজারবাগ, জোড়া মসজিদ, ঢাকা-এর নিকট ফেরত দেওয়া হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মোঃ পারভেজ রানা, সহকারী পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর