• রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

চুয়াডাঙ্গায় ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবা উদ্ধার : গ্রেফতার ৩ মাদক কারবারি

grambarta / ১২৯ ভিউ
প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
Oplus_16908288

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা–এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট একযোগে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শনিবার (৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা ১৫ মিনিটে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সৌমিত্র সাহা-এর নেতৃত্বে এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) মোত্তালেব হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে চুয়াডাঙ্গা সদর থানাধীন ডিঙ্গেদহ বাজার চৌরাস্তার মোড় সংলগ্ন মাসুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের পূর্বপাশের মহিলা কেবিনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন দর্শনা থানার নেহালপুর গ্রামের রইছ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন সুমন (২৮),একই গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসমাইল আহম্মেদ সোহাগ (২৬) ও জীবননগর থানার মনোহারপুর গ্রামের সিরাজউদ্দৌলাহ’র ছেলে আব্দুল (৩৫), তল্লাশির একপর্যায়ে তাদের হেফাজত থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপরতা বজায় রাখবে বলেও উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর