• রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী মইনুল ইসলাম মনু

মাঠে ফিরেই আবেগী বার্তা দিলেন সাইফউদ্দিন

grambarta / ৩১১ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : পিঠের ইনজুরিতে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গেল বছরের মে মাসে জাতীয় লিগে সবশেষ খেলেছিলেন। প্রায় ৯ মাস পর গতকাল বিপিএল দিয়ে মাঠে ফিরলেন। ফরচুন বরিশালের জার্সিতে মাঠে ফেরাটা অবশ্য মন্দ হয়নি। তার দল শেষ পর্যন্ত জিততে না পারলেও ব্যাট-বলে স্বরূপে ফেরার বার্তাই দিয়েছেন সাইফউদ্দিন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচটিতে ৪ ওভারে ২৪ রানে দিয়ে ১ উইকেট শিকার করেছেন সাইফউদ্দিন। পরে ব্যাট করতে দুই ছক্কা ও দুই চারের মারে ১৮ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন টাইগার এই অলরাউন্ডার। যদিও তার দল ফরচুন বরিশাল ম্যাচটি ১৬ রানে হেরে গেছে। চট্টগ্রামের দেওয়া ১৪৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৯ রান তুলেছিল তামিম ইকবালরা। মাঠে ফেরার পর নিজের ফেসবুক পেজে বার্তাও দিলেন সাইফউদ্দিন। তিনি লিখেছেন, ‘দীর্ঘ নয় মাস পর মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা। ধন্যবাদ যারা খারাপ সময়ে পাশে ছিলেন দোয়া করবেন সবাই। প্রায় বছর দেরেক ধরেই জাতীয় দলের বাইরে আছেন সাইফউদ্দিন। সর্বশেষ খেলেছিলেন ২০২২ সালের অক্টোবরে। কিছুদিন পরপরই মাথাচাড়া দেয় তার ব্যাক পেইন (পিঠে ব্যথা)। গত বছর কাতারে অস্ত্রোপচারও করিয়েছিলেন। চলতি বিপিএল দিয়েই মাঠে ফেরার কথা ছিল তার। টুর্নামেন্টের শুরু থেকেই বরিশাল শিবিরেও ছিলেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের সবুজ সংকেত না পাওয়ায় খেলতে পারেননি। বিপিএলের প্রথম পর্বে তো টিম হোটেলই ছেড়ে দিতে হয়েছিল তাকে! অবশ্য তখন মেডিক্যাল বিভাগ জানিয়েছিল, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে খেলতে পারেন সাইফউদ্দিন। ছাড়পত্র পেয়ে ঠিক সময়েই ফিরেছেন মাঠে। মাঠে ফেরা সাইফউদ্দিনের এবার জাতীয় দলে জায়গা পাওয়ার লড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর