• বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত নিত্যপণ্যের কৃত্রিম সংকট, হাসপাতালের ভুয়া বিল ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্বের ৪৩ নং ওয়ার্ডে কৃষকদলের লিফলেট বিতরণ টঙ্গীতে ধানের শীষের প্রার্থী রনির সঙ্গে ট্রান্সপোর্ট মালিক সমিতি-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত সমুদ্রের ডাকে মিলনমেলা : টঙ্গী রিপোর্টার্স ক্লাবের তিন দিনের আনন্দ ভ্রমণে কক্সবাজার মুখর কক্সবাজার ভ্রমণে সহকর্মিতার উষ্ণতা : সাহেদ ফেরদৌস হিরোর আতিথেয়তায় মুগ্ধ গাজীপুরের সাংবাদিকরা গাজীপুরে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাবের যৌথ অভিযানে দুই সন্দিগ্ধ গ্রেফতার গুলশানে লেকের পাশে ছুরিকাঘাতে হত্যা : বিশেষ অভিযানে শিবচর থেকে মূল আসামি শামীম গ্রেপ্তার সাবেক স্ত্রীর মামলায় গ্রেপ্তার হিরো আলম সন্ধ্যায় পেলেন জামিন

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

grambarta / ৩৯ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাফিকুর রহমান এবং তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা সেক্টর–৯ এলাকার বাসা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারকৃতদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বাসায় প্রায় ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মী কাজ করত। অভিযোগ রয়েছে, ওই শিশুকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সম্প্রতি শিশুটির বাবা তাকে বাসা থেকে নিতে গেলে তার শরীরে আঘাতের চিহ্ন ও নির্যাতনের আলামত দেখতে পান। পরে শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলায় সাফিকুর রহমান, তাঁর স্ত্রী বীথীসহ মোট চারজনকে আসামি করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উল্লেখ্য, ঘটনার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর