• বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্ব ও গাছা মেট্রো থানা এলাকায় কর্মজীবী দলের লিফলেট বিতরণ গাজীপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী রনির পথসভায় জনস্রোত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রার্থী ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গীর ৫০ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত নিত্যপণ্যের কৃত্রিম সংকট, হাসপাতালের ভুয়া বিল ও সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের তিনটি এনফোর্সমেন্ট অভিযান গৃহকর্মী নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার : টঙ্গী পূর্বের ৪৩ নং ওয়ার্ডে কৃষকদলের লিফলেট বিতরণ টঙ্গীতে ধানের শীষের প্রার্থী রনির সঙ্গে ট্রান্সপোর্ট মালিক সমিতি-ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত সমুদ্রের ডাকে মিলনমেলা : টঙ্গী রিপোর্টার্স ক্লাবের তিন দিনের আনন্দ ভ্রমণে কক্সবাজার মুখর কক্সবাজার ভ্রমণে সহকর্মিতার উষ্ণতা : সাহেদ ফেরদৌস হিরোর আতিথেয়তায় মুগ্ধ গাজীপুরের সাংবাদিকরা

আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত ডাকাত মিলন গ্রেফতার

grambarta / ২৬ ভিউ
প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটের সমন্বয়ে মাদকদ্রব্য উদ্ধার, চোর, ডাকাত ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) মোঃ ওবায়দুল্লাহ আল মামুনের নেতৃত্বে হাপানিয়া পুলিশ ক্যাম্পের একটি চৌকস টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বুধবার ( ৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার সময় চিহ্নিত ডাকাত আসামি মোঃ মিলন হোসেন (৩৪)-কে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতারি পরোয়ানামূলে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির পিতার নাম মোঃ বজলুর রহমান। তার বাড়ি গোপিনাথপুর মন্ডলপাড়া এলাকায়, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গা। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মিলন হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মোট দুইটি মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে রুজুকৃত মামলাসমূহ হলো ১। আলমডাঙ্গা থানার মামলা নং- ১০, তারিখ- ০৭ জুন ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড ২। আলমডাঙ্গা থানার মামলা নং- ০১, তারিখ- ০১ মার্চ ২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, জনগণের জান-মাল নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর