নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং বর্তমান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির প্রয়াত পিতা আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় গাজীপুরা নুরুল কোরআন মডেল মাদ্রাসা ও গাজীপুরা মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাঁর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ৫০ নং ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মাসুম মোল্লা, ৫০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, যুবদল নেতা সুমন শরীফ, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব হোসেন বিপ্লব, ৫০ নং ওয়ার্ড বিএনপি নেতা কাজী ফেরদৌস, ৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা শামীম হাসান মানিক, টঙ্গী পশ্চিম থানা তাতিতল নেতা কামাল হোসেন রিয়াদ, কাজী অপু ও আসিফসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত ও তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।