নিজস্ব প্রতিবেদক : বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং বর্তমান গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির প্রয়াত পিতা আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডে দোয়া ও শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বাদ মাগরিব ৫৫ নং ওয়ার্ডের নিউ মুন্নু ফাইন কটন মিলস্ লিমিটেড শ্রমিক ইউনিয়ন অফিসে ৫৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাশেম ও সেলিম হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু শাকের, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম খান, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক সদস্য মনির হোসেন ও আলামিন হোসেন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবু ও হারুন অর রশিদ, যুবদল নেতা জসীমউদ্দীন ও লোকমান হোসেন এবং ৫৫ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাইফুল ইসলামসহ স্থানীয় বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ্ব অধ্যাপক এম এ মান্নান স্যারের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং উপস্থিত সবার মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।