• রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র দুর্বল হয়-এমপি রুহুল আমিন বর্ণিল আয়োজনে গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, শিশুদের খেলাধুলায় উৎসাহের আহ্বান ডিবি পরিচয়ে অপহরণ আতঙ্ক বিকাশে লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, দর্শনায় তোলপাড় কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার উত্তরায় সাবেক সেনা কর্মকর্তার সম্পত্তি নিয়ে উত্তরাধিকারীদের বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ গাজীপুরের টঙ্গীতে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উদযাপন: নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে জোরালো আহ্বান চুয়াডাঙ্গায় বন্য খরগোশ শিকার: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ শিকারীর ১০ দিনের কারাদণ্ড, ৫টি খরগোশ উদ্ধার টঙ্গীতে বিএসটিআই’র মোবাইল কোর্ট : দুই প্রতিষ্ঠানে ৪৫ হাজার টাকা জরিমানা মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৪৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল খালেক মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানালেন ৫৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী নিশাত মাহমুদ জালাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা পৌরবাসীকে মশিউর রহমানের শুভেচ্ছা

grambarta / ৯৭ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দর্শনা পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক আলহাজ্ব মোঃ মশিউর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহিমান্বিত এক মাসের সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উপলক্ষ। এই পবিত্র দিনে সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো মানবিকতা, সহমর্মিতা ও পরস্পরের প্রতি সহানুভূতি জাগ্রত করা। পবিত্র ঈদের অনাবিল আনন্দে ঘুচে যাক সকল অন্ধকার, আলোকিত হোক মানুষের হৃদয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। মশিউর রহমান মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া কামনা করে বলেন, আল্লাহ যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।

শুভেচ্ছান্তে:
আলহাজ্ব মোঃ মশিউর রহমান
সমন্বয়ক, দর্শনা পৌর বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর