• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা: চুয়াডাঙ্গায় সৌজন্য সাক্ষাতে যুবদল নেতা মোহাম্মদ শাহাবুদ্দিন নিজ সন্তানের অপহরণে পিতা! মুক্তিপণ দাবির নৃশংস ঘটনায় জীবননগরে শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু উদ্ধার, গ্রেফতার-২ চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন (রিংকু) চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রফিকুল হাসান ব্রাইট চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার ঈদ হোক ভালোবাসা ও সম্প্রীতির বার্তা : শুভেচ্ছায় আখি আক্তার মিম পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ৩৭ নং ওয়ার্ড সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন হাজী শাকিল জয় পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পূর্ব থানা তাঁতিদলের সাবেক সভাপতি কাদের আলী টঙ্গীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ আলী রেজা পাহলভী@ রয়েল হায়দার

চুয়াডাঙ্গা জেলা সহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন খায়রুল ইসলাম যুদ্ধ

grambarta / ৫০ ভিউ
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Oplus_16908288

নিউজ ডেস্ক : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, শ্রমিক-কর্মচারী, ব্যবসায়ী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দর্শনা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খায়রুল ইসলাম (যুদ্ধ)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে। তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রয়েছে। বিশেষ করে শ্রমজীবী ও খেটে-খাওয়া মানুষের অবদান অনস্বীকার্য। তাদের পরিশ্রমেই দেশের অর্থনীতির চাকা সচল রয়েছে। ঈদের এই আনন্দঘন সময়ে তিনি সকল শ্রমজীবী মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খায়রুল ইসলাম যুদ্ধ আশাবাদ ব্যক্ত করে বলেন, ঈদের এই পবিত্র উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি সকলের সিয়াম, নামাজ ও নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি দান করেন। শেষে তিনি সকলের কাছে নিজের জন্য দোয়া কামনা করেন।

শুভেচ্ছান্তে :
মোঃ খায়রুল ইসলাম (যুদ্ধ)
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
দর্শনা থানা বিএনপি
চেয়ারম্যান পদপ্রার্থী
নেহালপুর ইউনিয়ন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর